আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গতকাল (মঙ্গলবার ৩ মে) সিরিয়া, ইরাক ও উত্তর আফ্রিকায় নিহত আইএসআইএল সন্ত্রাসীদের সংখ্যা ঘোষণা করেছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী মুখপাত্র এক বিবৃতিতে এদেশের প্রতিরক্ষামন্ত্রী ‘মাইকেল ফালোনে’র দেয়া তথ্যের ভিত্তিতে দাবী করেছেন, এ নাগাদ সিরিয়া ও ইরাকে ২৫ হাজার দায়েশী নিহত হয়েছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রীপরিষদে ইরাক ও সিরিয়াতে দায়েশ বিরোধী জোটের অভিযানে এবং আইএসআইএলকে প্রতিরোধ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যে সকল অভিযান পরিচালিত হয়েছে –বিশেষতঃ উত্তর আফ্রিকাতে- তাতে নিহত দায়েশীদের সংখ্যা উল্লেখ করেছেন।
ফালোন আরো জানান, বিগত দু’বছরে দায়েশীদের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এ সকল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্রিটেনের!
তবে এটা স্পষ্ট নয় যে, নিহত ২৫০০০ দায়েশিদের মধ্যে সিরিয়া, ইরাক ও রুশ সেনাবাহিনী এবং হিজবুল্লাহ’র সৈন্যদের হাতে নিহত দায়েশীরাও রয়েছে, নাকি শুধুমাত্র কথিত জোটের অভিযানে এ সংখ্যক আইএসআইএল সন্ত্রাসী নিহত হয়েছে।#